এই সময় পত্রিকা:
ট্র্যাফিক সিগন্যালে (Traffic Signal) তিনটি আলো। এমনটাই পরিচিত ছবি। এ বার তার সঙ্গে জুড়ছে আরও এক — সাদা। ট্রাফিক সিগন্যালের নতুন সংযোজন সাদা সিগন্যাল,এই নতুন ট্র্যাফিক সিগন্যাল (Traffic Signal) বিশেষ সঙ্কেত দেবে যখন রাস্তায় স্বয়ংক্রিয় যানবাহন (অটোনমাস ভেহিকল বা এভি) অনেক বেশি হয়ে যাবে। কী করে কাজ করবে তা? মার্কিন গবেষকরা বলছেন, যখন এভি একটি নির্দিষ্ট রাস্তায় অনেক বেশি হয়ে যাবে, তখনই সাদা আলো জ্বলে উঠবে। অর্থাৎ বাকি যে সব গাড়ি মানুষ চালাচ্ছেন, তাঁদের সতর্ক করে দেওয়া হবে যে সেই সময়ে রাস্তা এভি–র নিয়ন্ত্রণে। তাই তাঁরা যেন এভি–কে ফলো করেই এগোন।
কেন Traffic Signal এ বিশেষ সঙ্কেত ?
এভি আসলে নিজেই বুঝতে পারে কখন এগোতে হবে, কখন থামতে হবে ও গতি কী ভাবে নিয়ন্ত্রণ করা হবে। তাই গবেষণা বলছে, এভি যখন নিয়ন্ত্রণ নেবে রাস্তার তখন ট্র্যাফিকের (Traffic Signal) লাল–হলুদ–সবুজ মানার দরকার নেই।
নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটি সম্প্রতি একটি গবেষণার পরে এই সাদা ট্র্যাফিক সিগন্যাল (Traffic Signal) ব্যবহারের প্রস্তাব দিয়েছে প্রশাসনকে। তাদের বক্তব্য, ‘লাল, হলুদ ও সবুজ যেমন থামা, দেখে–সাবধানে চালানো এবং এগিয়ে যেতে নির্দেশ দেয়, তেমনই রাস্তায় এভি বেশি হলে সাদা আলো জ্বলে বাকিদের বার্তা দেবে। ২০২৪–এর এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ের সিভিল, কনস্ট্রাকশন অ্যান্ড এনভায়রনমেন্ট ইঞ্জিয়ারিং–এর অ্যাসোসিয়েট প্রফেসর আলি হিজবাবেই। তাঁর বক্তব্য, ‘যখন রাস্তায় সেল্ফ ড্রিভেন গাড়ি বেশি থাকবে তখন যাতে ট্র্যাফিক ফ্লো–তে ব্যাঘাত না–ঘটে সে দিকেই নজর দেওয়া হবে এই নতুন নিয়মে। রাস্তার গতি আরও মসৃণ করে তুলবে এই সাদা লাইট।’

কী ভাবে কাজ করবে ওই নতুন সঙ্কেত? ‘ডিস্ট্রিবিউশন কম্পিউটিং’ প্রযুক্তিতে রিয়্যাল টাইম বার্তা বিনিয়ম করতে পারবে গাড়ি ও ট্র্যাফিক সিগন্যাল। গবেষণায় বলা হয়েছে, ট্র্যাফিকের সঙ্কেত পাওয়ার পরে ইন্টারসেকশনের দিকে এগিয়ে যায় ওই সব স্বয়ংক্রিয় গাড়ি। এই প্রযুক্তি কার্যকর হলে এগিয়ে যাওয়ামাত্রই গাড়ির গতি, নির্দেশ ও অবস্থান সংক্রান্ত ডেটা চলে যাবে সিগন্যালে। সিগন্যাল তখন বুঝে যাবে — রাস্তায় যথেষ্ট পরিমাণ স্মার্ট ভেহিকল রয়েছে, যেগুলি নিজেরাই ট্র্যাফিক নিয়ন্ত্রণে সক্ষম। তখনই জ্বলে উঠবে সাদা আলো। এর পরে ওই স্বয়ংক্রিয় গাড়ির গতিপ্রকৃতি বুঝে সামনে এগোবে মানুষ-চালিত গাড়ি। তাদের আর সবুজ, হলুদ বা লাল সংকেতের জন্য অপেক্ষা করতে হবে না। তাতে ট্র্যাফিক জ্যামে বাড়তি সময়ও নষ্ট হবে না। পাশাপাশি বলা হয়েছে, রাস্তায় এভি–র সংখ্যা বেশি থাকলে তবেই কার্যকর হবে এই সাদা আলো। অন্য দিকে, যখন এভি–র সংখ্যা তুলনায় কম থাকবে তখন পুরোনো নিয়মেই চলবে ট্র্যাফিক।
এই গবেষকদের দাবি, বর্তমানে যদি ১০ শতাংশ এভি থাকে তা হলে গড়ে ৩ শতাংশ লেট কমানো যাবে। আর অধিকাংশ গাড়িই স্বয়ংক্রিয় হয়ে যায়, সে ক্ষেত্রে ট্র্যাফিক জ্যামের কারণে দেরি হওয়া কমে যাবে ৯৪ শতাংশ পর্যন্ত। ইতিমধ্যেই এটির পরীক্ষার বন্দোবস্ত করে ফেলেছে এই মার্কিন বিশ্ববিদ্যালয়।
Source: Jayanta Kr Mondal
Traffic lights could get a 4th color — which color is it and what it might mean for drivers
গাড়ির ভবিষ্যৎ : ইলেকট্রিক না হাইড্রোজেন (Electric vs Hydrogen)
এ এক যুদ্ধের গল্প। কার সাথে কার যুদ্ধ? না হাইড্রোজেনের সঙ্গে বিদ্যুতের যুদ্ধ (Electric vs Hydrogen) যুদ্ধটা অবশ্য ওরা দুজন করছে না। যুদ্ধটা করছি হচ্ছে আমরা।